ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী-কে ঘিরে আলোচনা নতুন নয়। তাদের একটি সন্তান রয়েছে, আর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও প্রায়ই গুঞ্জন শোনা যায়। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে বৈবাহিক অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন বুবলী।
সঞ্চালকের প্রশ্ন ছিল—কবে আবার বিয়ে করছেন তিনি? জবাবে বুবলী স্পষ্ট করে জানান, তার ও শাকিব খানের আনুষ্ঠানিক কোনো ডিভোর্স হয়নি। তাই নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, “শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।”
শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার গুঞ্জন প্রসঙ্গে বুবলী এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ব্যাখ্যা করেন, বৈবাহিক অবস্থানের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা—‘অতীত’ নামে আলাদা কোনো অবস্থা নেই।
বুবলীর বক্তব্য থেকে স্পষ্ট, সম্পর্কের টানাপোড়েন বা ভুল বোঝাবুঝি থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি—এ কথাই তিনি জোর দিয়ে জানাতে চেয়েছেন। তিনি আরও বলেন, তাদের মধ্যে অভিমান বা মতবিরোধ হতেই পারে, তবে সময়ের সঙ্গে অনেক কিছুই ঠিক হয়ে যায়। বিষয়টি নিয়ে মানুষের দ্বিধা থাকায় তিনি পরিষ্কার করে কথা বলেছেন বলেও জানান।
পডকাস্টে দাম্পত্য প্রসঙ্গ ছাড়াও নিজের প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার নানা গুঞ্জন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। ভালোবাসা দিবসে সম্পর্ক নিয়ে সরাসরি অবস্থান জানিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।
মানবকণ্ঠ/আরআই




Comments