পবিত্র রমজান মাস উপলক্ষে ভক্ত ও অনুরাগীদে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা পরা অবস্থায় একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘রামাদান মোবারক’।
ছবির আবহ দেখে ধারণা করা হচ্ছে, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ছবিতে তাঁকে মুচকি হেসে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টটি করার পর থেকেই তাঁর মন্তব্য ঘরে অনুরাগী ও ভক্তদের প্রশংসার জোয়ার বইছে। একজন লিখেছেন, ‘দিন শেষে রবের কাছেই মানুষ ফিরে আসে, মাফ করার মালিক আল্লাহ।’ অন্য একজন তাঁর সৌন্দর্যের প্রশংসা করে লিখেছেন, ‘এত বছর পরও ২০ বছরের মেয়ের মতো লাগে। রমজান মোবারক।’
উল্লেখ্য, বছরের শুরুতেই পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন এই অভিনেত্রী। এর আগে কালো বোরকা পরে মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে তোলা তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। সে সময়ও ভক্তদের অসংখ্য ভালোবাসা ও দোয়ায় সিক্ত হয়েছিলেন তিনি। পর্দার নিয়মিত কাজের বাইরেও ব্যক্তিগত জীবনে ধর্মীয় রীতিনীতি পালনের এই ছবিগুলো তাঁর ভক্তদের মাঝে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments