Image description

বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর কয়েকটি ছবি দেখে নেটিজেনদের বড় একটি অংশ দাবি করছেন, ৬৬ বছর বয়সে এসে আবারও মা হতে চলেছেন এই অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তিনি।

সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামী বিবেক মেহরাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন নীনা। সেখানে সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে বেশ সাবলীল দেখাচ্ছিল তাকে। সেই অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় জল্পনা। কেউ কেউ দাবি করছেন, ছবিতে অভিনেত্রীর ‘বেবি বাম্প’ বা স্ফীতোদর লক্ষ্য করা গেছে।

এই ছবিগুলো ঘিরেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা? সামাজিক মাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে অন্যদের নাক গলানো নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।

বলিউডে নীনা গুপ্তা বরাবরই একজন সাহসী নারী হিসেবে পরিচিত। আশির দশকে সমাজের নানা রক্তচক্ষু উপেক্ষা করে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়ে মাসাবা গুপ্তাকে বড় করেছেন তিনি। ২০০৮ সালে ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাঁর মেয়ে মাসাবা নিজেও এক সন্তানের জননী।

আপাতত নীনা গুপ্তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় এই খবরটি নিছক জল্পনা হিসেবেই দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে ভক্তরা উন্মুখ হয়ে আছেন অভিনেত্রীর পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তার জন্য।

মানবকণ্ঠ/ডিআর