গ্ল্যামার জগৎ, কোটি ভক্তের ভালোবাসা আর রাজকীয় জীবন-সবই আছে তাঁর। ঢালিউডের অন্যতম শীর্ষ তারকা তিনি। কিন্তু এত কিছুর মাঝেও কোথাও যেন হারিয়ে গেছে একজন সাধারণ মানুষের মতো মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার স্বাধীনতা। তারকা খ্যাতির পেছনে লুকিয়ে থাকা সেই চিরন্তন একাকীত্ব আর সাধারণ জীবনে ফিরে যাওয়ার আকুলতা প্রকাশ করলেন জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা।
আজ শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক আবেগঘন পোস্টে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
জনপ্রিয়তার কারণে তারকাদের ব্যক্তিগত জীবন বলে প্রায় কিছুই থাকে না। সাধারণ মানুষের মতো রাস্তাঘাটে চলাফেরা বা কেনাকাটা করার সুযোগ মেলা ভার। নিজের পোস্টে ফেলে আসা সাধারণ জীবনের সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেন তিনি। অভিনেত্রী বর্ষার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-
‘ঢাকায় যখন আমি কেনাকাটা করি, আহ কত আরাম! কেউ বুঝল না আমি কে। মাঝে মাঝেই মনে হয় আবার যদি একটা সাধারণ মানুষের মতো ঘুরতে পারতাম। কেউ তাকাবে না, কেউ চিনবে না!!!!! ওই দিনগুলো ছিল জীবনের সুন্দর মুহূর্ত।’




Comments