প্রায় এক দশকের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’। ষষ্ঠ কিস্তির ঘোষণা দিয়েছে ডিজনি। নতুন ছবিটির নাম রাখা হয়েছে ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’।
নির্মাতারা জানিয়েছেন, এবার গল্পে আগের মতো বরফে ঢাকা পরিবেশের বাইরে গিয়ে দেখা যাবে এক নতুন প্রাগৈতিহাসিক জগৎ। যেখানে থাকবে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, গলিত লাভা এবং ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র।
গল্পে ম্যানি, সিড ও ডিয়েগো এবার এমন এক অনিশ্চিত ভূখণ্ডে পা রাখবে, যেখানে টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠবে।
ডিজনির পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি। দর্শকদের জন্য আরও বড় সুখবর হলো, আগের কিস্তিগুলোর পরিচিত কণ্ঠশিল্পীরাই আবারও ফিরছেন। রে রোমানো, জন লেগুইজামো, ডেনিস লিয়ারি, সাইমন পেগ ও কুইন লাতিফা তাদের চরিত্রে কণ্ঠ দেবেন।
দীর্ঘ বিরতির পর ‘আইস এজ’-এর এই প্রত্যাবর্তনকে অনেকেই নস্টালজিয়ার সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার একটি বড় উদ্যোগ হিসেবে দেখছেন। ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।




Comments