Image description

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার অভিনয় জগতে পা রাখলেন। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত এই সিরিজের শুটিং শুরু হয়েছে ঢাকার কলাবাগানে।

সিরিজটি পরিচালনা করছেন তারিক মুহাম্মাদ হাসান। এর আগে তিনি ক্রীড়াভিত্তিক একাধিক নাটক ও প্রযোজনা নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন।

‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার সঙ্গে অভিনয় করছেন তাসনুভা তিশা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ।

প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জামাল বলেন, বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটক বা সিরিজে অভিনয় এবারই প্রথম। ক্যামেরার সামনে অভিনয় করা সহজ নয়, তবে পুরো অভিজ্ঞতাটি তার কাছে বেশ রোমাঞ্চকর ও নতুন মনে হচ্ছে।

জানা গেছে, আট পর্বের এই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আগামী ৩০ জুন থেকে প্রচারের পরিকল্পনা রয়েছে।

মানবকণ্ঠ/আরআই