Image description

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বড় জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। তার অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভেসেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি, মেহজাবীন চৌধুরী, কেয়া পায়েল, তাসরীফ খান, তানিয়া বৃষ্টি, খায়রুল বাসার ও ইরফান সাজ্জাদসহ অনেকেই মেসি ও আর্জেন্টিনার প্রশংসায় পোস্ট দেন।

পরীমণি ছেলের আর্জেন্টিনার জার্সি পরা ছবি শেয়ার করে ভালোবাসা প্রকাশ করেন। মেহজাবীন আর্জেন্টিনার জয়ের পর সংক্ষিপ্ত পোস্টে উচ্ছ্বাস জানান। কেয়া পায়েল মেসির গোলের প্রশংসা করে তাকে ‘সব সময়ের সেরা’ বলে উল্লেখ করেন।

তাসরীফ খান লিখেছেন, মেসির খেলা দেখা প্রজন্মের অংশ হতে পারা গর্বের। অন্যদিকে তানিয়া বৃষ্টি আর্জেন্টিনা ও মেসিকে অভিনন্দন জানান। খায়রুল বাসার ও ইরফান সাজ্জাদও মেসির হ্যাটট্রিক নিয়ে মজার ছলে প্রতিক্রিয়া জানান।

ব্রাজিল সমর্থক হয়েও গায়িকা পড়শী আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে বলেন, তিনি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান।

মেসির দুর্দান্ত পারফরম্যান্সে শুধু মাঠেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাসের ঢেউ।

মানবকণ্ঠ/আরআই