Image description

সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২০২৬) বিবিসি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অ্যান্ড্রু, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তৃতীয়–এর ভাই, ইতিমধ্যে প্রিন্স উপাধি হারিয়েছেন।

গ্রেপ্তারের পেছনে মূল কারণ হলো যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের বিষয়। টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে নরফোক থেকে ৬০ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চলছে। গ্রেপ্তার ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।

অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল অলিভার রাইট জানিয়েছেন, তদন্তের সততা ও নিরপেক্ষতা বজায় রাখা গুরুত্বপূর্ণ এবং জনগণের আগ্রহের কথা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে।

উল্লেখ্য, অ্যান্ড্রু ফেব্রুয়ারির শুরুর দিকে উইন্ডসর রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান। ২০২৬ সালের শুরুতে অ্যান্ড্রুকে রয়্যাল লজ ছাড়তে হবে বলে আগে ঘোষণা করা হয়েছিল। গত বছরের অক্টোবরের শেষে রাজা চার্লস অ্যান্ড্রুর প্রিন্স উপাধি ও সম্মাননা বাতিল করেন।

মানবকণ্ঠ/আরআই