ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘর্ষের মধ্যে নিজেদের জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ। খামেনি হত্যার প্রতিশোধ নিতে তারা হামলা চালায় ইসরায়েলে। গত সোমবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৩০,০০০ বাস্তুচ্যুত মানুষ লেবাননের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র বাবর বালুচ বলেন, প্রায় ৩০ হাজার মানুষকে যৌথ আশ্রয়কেন্দ্রে স্থান দেওয়া হয়েছে এবং তাদের নিবন্ধন করা হয়েছে।”
তিনি আরও জানান, “অনেকেই রাস্তার পাশে নিজেদের গাড়িতে রাত কাটিয়েছেন অথবা এখনও যানজটে আটকে আছেন।”
ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের প্রায় ৩০ টির বেশি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে।
ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে এবং সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ চালাচ্ছে।




Comments