Image description

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে ইসরায়েলের হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। 

বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আরামৌন ও সাদিয়াত এলাকায় ইসরায়েলি হামলায় প্রাথমিক হিসাবে ছয়জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।’

এছাড়া পূর্ব লেবাননের বালবেক শহরে একটি চারতলা ভবনে ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এতে ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। হামলা হয়েছে বৈরুতের একটি হোটেলেও।

তথ্যসূত্র: এএফপি