বগুড়ার আদমদীঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ (২৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।
মঙ্গলবার রাতে উপজেলার আঞ্চলিক সড়কের শালগ্রাম ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আকাশ মোটরসাইকেলযোগে ডহরপুর থেকে শালগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শালগ্রাম ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
আদমদীঘি থানার উপপরিদর্শক ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




Comments