Image description

যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় রণতরী, ইউএসএস জেরাল্ড ফোর্ড কে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে স্থানান্তর করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার এই তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ইউএসএস জেরাল্ড ফোর্ড কয়েকদিন ধরে ভূমধ্যসাগরে অবস্থান করছিল এবং বর্তমানে এটি মিসরের সুয়েজ খাল পার হয়ে লোহিত সাগরের দিকে এগোচ্ছে।

গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র এই রণতরী ব্যবহার করে নিকোলাস মাদুরো কে অপহরণের পরিকল্পনা করেছিল। এরপর ইরান-ভিত্তিক কোনো হামলার প্রস্তুতির জন্য এটিকে ভূমধ্যসাগরে আনা হয়। সেই সময় এটি হাইফা বন্দর-এ নোঙর করেছিল।

বিশ্বের সবচেয়ে বড় এই রণতরী লোহিত সাগরে পৌঁছালে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হবে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

সূত্র: আলজাজিরা

মানবকণ্ঠ/আরআই