আমি এবং নেতানিয়াহু যদি না থাকলে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র ইসরায়েলকে ধ্বংস করে দিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার টাইমস অফ ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, তিনি এবং নেতানিয়াহু যদি না থাকতেন তাহলে ইসলামিক প্রজাতন্ত্র ইসরায়েলকে ধ্বংস করে দিত। "ইরান ইসরায়েল এবং তার চারপাশের সবকিছু ধ্বংস করতে যাচ্ছিল... আমরা একসাথে কাজ করেছি। আমরা এমন একটি দেশকে ধ্বংস করেছি যারা ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।"
মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইরানের সাথে যুদ্ধ কখন শেষ হবে তা তিনি একাই সিদ্ধান্ত নেবেন নাকি নেতানিয়াহুরও বক্তব্য থাকবে কিনা।
"আমি মনে করি এটা পারস্পরিক... কিছুটা হলেও। আমরা কথা বলছি। আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে,"।
তিনি বলেন, নেতানিয়াহুর মতামত থাকলেও, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য চূড়ান্ত হবে।
আমেরিকার হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পরেও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা জানতে চাইলে, ট্রাম্প তাত্ত্বিক সম্ভাবনাটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "আমি মনে করি না এটি প্রয়োজনীয় হবে।"




Comments