Image description

বাগদাদ বিমানবন্দরের কাছে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে বড় ধরণের রকেট হামলার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, দূতাবাসকে লক্ষ্য করে একটি রকেট ও অন্তত পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সর্বশেষ হামলার পর এলাকায় সাইরেন বাজছে বলে জানা গেছে।

এদিকে হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে ইরাকি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক মিশন তথা ‘গ্রিন জোন’ এলাকা বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসকেও রকেট ও বেশ কয়েকটি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানা গেছে।