Image description

প্রযুক্তিগত ত্রুটির কারণে কাতারের জলসীমায় দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে থাকা ক্রু এবং যাত্রীদের উদ্ধারে বর্তমানে বড় ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নিয়মিত বা ‘রুটিন দায়িত্ব’ পালন করার সময় কারিগরি গোলযোগের কবলে পড়ে সাগরে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে কাজ শুরু করেছে কাতারি প্রতিরক্ষা বাহিনী।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এই সময়ের মধ্যে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান একাধিকবার মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। যদিও সেসব হামলার বেশিরভাগই লক্ষ্যভেদে ব্যর্থ হয়েছে।

ইরানের সাথে পশ্চিমা বিশ্বের এই চলমান সংঘাতের মধ্যেই কাতারের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। তবে কাতার সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এটি কোনো হামলা নয় বরং নিছক যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে। 

সূত্র: আলজাজিরা।

মানবকণ্ঠ/ডিআর