ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে আঘাত হানা এই দুর্যোগে এখন পর্যন্ত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পরপরই দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি পর্যালোচনার পর তা প্রত্যাহার করে নেওয়া হয়।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, ভূমিকম্পে একজনের মৃত্যুর পাশাপাশি বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মালাক্কা সাগরে, যা তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। তেরনাত শহরে দুই লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে। ভূমিকম্পের পর ওই এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্যে ভূমিকম্পের মাত্রা ৭.৮ বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৭.৪ হিসেবে নিশ্চিত করা হয়। ইন্দোনেশিয়া সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments