Image description

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভের সময় তাঁরা বিদেশি শক্তির হয়ে কাজ করেছিলেন বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।

রোববার বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’-এ বলা হয়, ‘মোহাম্মদ-আমিন বিগলারি ও শাহিন ওয়াহেদপরাস্তকে ফাঁসি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তাঁদের মামলাটি পর্যালোচনা করে চূড়ান্ত রায় বহাল রাখার পর এ দণ্ড কার্যকর করা হয়।’

প্রতিবেদনে আরও বলা হয়, ওই দুই ব্যক্তি সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন, যা গত জানুয়ারি মাসে চরম আকার ধারণ করেছিল।