যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে এ খবর জানান। খবর আল–জাজিরার।
সব পক্ষকে ‘আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে’ এবং এ অঞ্চলে ‘স্থায়ী ও পূর্ণাঙ্গ’ শান্তির পথ প্রশস্ত করার জন্য যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, বেসামরিক মানুষদের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ কমানোর জন্য অবিলম্বে সংঘাত পুরোপুরি বন্ধ করা।




Comments