যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতিকে ‘খুবই ভঙ্গুর’ উল্লেখ করে পরিস্থিতি শান্ত করতে অবদান রাখতে চায় চীন। এজন্য যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি বা যুদ্ধবিরতি নস্যাৎ করার প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
সোমবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-জাজিরার তথ্যমতে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে এ মন্তব্য করেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ওয়াং ই বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কঠোর প্রচেষ্টায় অর্জিত এই যুদ্ধবিরতির গতি বজায় রাখা।’
তিনি আরও বলেন, ‘সংঘাত নিরসনে পাকিস্তান বড় ভূমিকা রাখলে চীন তা স্বাগত জানাবে। পাশাপাশি পরিস্থিতি শান্ত করতে বেইজিংও নিজেদের পক্ষ থেকে প্রয়োজনীয় অবদান রাখতে প্রস্তুত রয়েছে।’




Comments