যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং উত্তেজনা ১০০ দিনে পৌঁছেছে। রোববারও যুক্তরাষ্ট্র দাবি করেছে, হরমুজ প্রণালিতে হুমকি তৈরি করা ইরানের দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এর মধ্যেই যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরান সফর করে পাকিস্তানের সেনাপ্রধানের একটি বিশেষ চিঠি এবং প্রধানমন্ত্রীর বার্তা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা।
এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখন অচলাবস্থায় রয়েছে। তাদের মতে, এই পরিস্থিতি কাটাতে উদ্যোগ নিতে হবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে। পাশাপাশি ইরান জব্দ থাকা প্রায় ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত চেয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ওই অর্থ উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর ক্ষতি পূরণে ব্যবহার করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।
লেবাননের পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এ কারণে লেবাননের সেনাপ্রধান পাকিস্তান সফর করেছেন।
তবে শান্তির আলোচনা চললেও যুদ্ধ থামার কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ফলে সংঘাত কবে শেষ হবে, তা এখনো অনিশ্চিত।




Comments