Image description

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া চললেও নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, চুক্তি কার্যকর থাকলেও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও যুদ্ধপ্রস্তুতি বজায় রাখা হবে।

মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাতে ফার্স নিউজ এজেন্সি জানায়, সশস্ত্র বাহিনীর প্রস্তুতির মাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় উচ্চ পর্যায়ে রাখা হবে। পাশাপাশি জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে।

ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেন, সমঝোতা স্মারকের কোনো ধরনের লঙ্ঘন হলে তার কঠোর জবাব দেওয়া হবে। শর্ত ভঙ্গের ঘটনা ঘটলে ইরান দ্রুত ও শক্ত অবস্থান নিয়ে আঞ্চলিক সামরিক পরিস্থিতিকে চুক্তির আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, শত্রুপক্ষ চুক্তি লঙ্ঘন করলে ইরান দ্রুত এবং দৃঢ় প্রতিক্রিয়া জানাবে এবং প্রয়োজন হলে পূর্বের সামরিক অবস্থানে ফিরে যাবে।

এ বক্তব্যের মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে যে কূটনৈতিক সমঝোতা চলমান থাকলেও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রস্তুতির বিষয়ে কোনো ছাড় দিতে প্রস্তুত নয়।

মানবকণ্ঠ/আরআই