সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দের সমালোচনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজ্যসভার সদস্য জয়া বচ্চন। বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেলে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে তিনি সেখানে যান। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানান।
বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তৃণমূলের নির্বাচনী পরাজয় এবং তা নিয়ে সমাজবাদী পার্টির ভেতরে ভিন্নমতের পর এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী শিবিরে মতপার্থক্য থাকলেও দলগুলোর মধ্যে যোগাযোগ ও সৌজন্য সম্পর্ক বজায় রয়েছে। যদিও বৈঠক নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য না আসায় এর রাজনৈতিক তাৎপর্য সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।




Comments