Image description

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

তেহরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের ‘শহীদ নেতা’র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে এবং এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে। তার এই বক্তব্যকে ইরানের কঠোর প্রতিক্রিয়ার বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন বলে ইরান সরকার নিশ্চিত করেছে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও সামরিক সংঘাত চলছে। বর্তমানে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যকে ঘিরে ইরানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা।