Image description

ভারতের ওডিশার বলাঙ্গির জেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছোড়া মোবাইল ফোনের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী মোবাইল ফোন ছুড়ে মারেন। সেটি স্বামীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে দ্রুত বলাঙ্গির জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকেরা তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। তবে বাড়ি ফেরার কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।