যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল।
শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফ্লোরিডার টাম্পার কাছে ৮২ বছর বয়সী থমাস মার্কেলকে আটক করেন।
গত মাসে বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন মেগান। তার বাবার ফিলিপাইনের সাবেক বাড়িতে শিশু যৌন নির্যাতনের ছবি ও ভিডিওর একটি সংগ্রহ পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানায়, মেগানের সৎভাই থমাস মার্কেল জুনিয়র তাদের বাবার ফিলিপাইনের সাবেক বাড়িতে এসব ছবি ও ভিডিও খুঁজে পান। প্রতিবেদনটি প্রকাশের পর এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন মেগান।
থমাস মার্কেল টেলিভিশনের আলোকসজ্জা ও ফটোগ্রাফি বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক। বাবা-মেয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও দূরত্বের কারণে ২০১৮ সালে প্রিন্স হ্যারি ও মেগানের বিয়েতে উপস্থিত ছিলেন না তিনি।
পরবর্তী সময়ে মেগান জানিয়েছিলেন, নিজের সন্তানদের সুরক্ষার কথা বিবেচনা করেই বাবার কাছ থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য সান

