Image description

আগামী সোমবার বিকেলে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এদিন বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় অংশ নেবেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি।

রোববার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম, যেখানে বিচার বিভাগের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জানিয়েছেন, ফুলকোর্ট সভায় প্রধানত অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিগত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে।