ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার সিএমএম আদালতে মামলাটির প্রতিবেদন দাখিলের কথা থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দিতে না পারায় আদালত নতুন এই দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, এ নিয়ে সপ্তম বারের মতো অধিকতর প্রতিবেদন দাখিলের সময় পেলেন তদন্তকারী কর্মকর্তা। এর আগে, গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে সেই তদন্তকে অসম্পূর্ণ দাবি করে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের। এরপরই আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় ফয়সাল করিম নামে এক অভিযুক্ত। এর ছয় দিন পর ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে হাদির মৃত্যু হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জাতিসংঘের সহযোগিতাও চাওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments