Image description

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় প্রদান করেন।

রায়ে পলাতক দুই আসামি মশিউর ও আসাদুজ্জামানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের এই সাজা দেওয়া হয়। মামলার শুরু থেকেই এই দুই আসামি পলাতক রয়েছেন।

২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নির্মমভাবে শহিদ হন আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে বুক পেতে দেওয়ার সেই অকুতোভয় দৃশ্য তৎকালীন ছাত্র-জনতার আন্দোলনকে এক গণবিস্ফোরণে রূপ দিয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করলেন।

শহিদ আবু সাঈদ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত এই ট্রাইব্যুনালের রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এটি জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচারে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই