Image description

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল করেছেন। রোববার তাদের আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ৭ জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত নির্দেশ দেন, জরিমানার অর্থ ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদান করতে হবে।

মামলার রায়ে বলা হয়, হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকর হবে। এ কারণে ডেথ রেফারেন্সের নথিও ইতোমধ্যে হাইকোর্টে পাঠানো হয়েছে।

গত ১৯ মে পল্লবীতে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দ্রুত বিচার প্রক্রিয়া শেষে হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে।

মানবকণ্ঠ/আরআই