নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (২১ জুন) বিকেলে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে একই দিন বিকেলেই তাকে নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।




Comments