Image description

মাদরাসা পড়ুয়া নবম শ্রেণির শিক্ষার্থী ভাতিজিকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় চাচা আলমগীর সিকদারকে (৫৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। বৃহস্পতিবার (০২ জুলাই) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। আদেশের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. কামরুল ইসলাম।

আদালতের নথি সূত্রে জানা গেছে, মামলার আসামি ও মামলার বাদী সম্পর্কে মামাতো ভাই এবং একই বাড়ির বাসিন্দা।

কাজের সূত্রে মামলার বাদী বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকায় তার মাদরাসা পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে আসামি ধর্ষণ করতেন। এতে ওই মাদরাসাশিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

সর্বশেষ ২০২৩ সালের ২২ মার্চ আসামি মাদরাসা পড়ুয়া চার মাসের অন্তঃসত্ত্বা নবম শ্রেনির ওই ছাত্রীকে বাড়ির পিছনে একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি ভুক্তভোগী ওই শিক্ষার্থী তার মাকে জানানোর পর শিক্ষার্থীর বাবা উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই মামলায় উজিরপুর মডেল থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। আদালত দীর্ঘদিন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।