Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত পেশাজীবী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘সাংবাদিক কার্যালয়’। শনিবার (১৪ মার্চ) বিকেলে রূপগঞ্জের পূর্বাচল নতুন শহরের সমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয় প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ-সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন এবং দৈনিক জনতার নির্বাহী সম্পাদক কবি আলম হোসেন।

অনুষ্ঠানে রূপগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সংবাদকর্মীরা অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন—রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এম এ মোমেন, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও মোহনা টেলিভিশনের সাত্তার আলী সোহেল, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির রাশেদুল ইসলাম রাশেদ, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ করিম (দৈনিক জনতা), শফিকুল আলম মামুন (নয়া দিগন্ত), জাহাঙ্গীর আলম হানিফ (বাংলাদেশ প্রতিদিন), শহিদুল্লাহ গাজী (এশিয়ান টিভি), জয়নাল আবেদীন জয় (যমুনা টিভি), আশিকুর রহমান হান্নান (জিটিভি), রিয়াজ হোসেন খান (একাত্তর টিভি), মাহবুব আলম প্রিয় (নাগরিক টিভি/খোলাকাগজ), পূর্বাচল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ (দেশ টিভি) এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ (আরটিভি) প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, পূর্বাচল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সানি, সাজেদুর রহমান, আনিসুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় সমাজ ও দেশের সার্বিক কল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পেশাগত মানোন্নয়নে এবং জনস্বার্থে রূপগঞ্জের সকল সংবাদকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরিশেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মানবকণ্ঠ/ডিআর