Image description

কারাবন্দিরা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই ভোটিং ব্যবস্থা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী কারাগার কর্তৃপক্ষও ভোট প্রদানের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এর আগে, ৬ জানুয়ারি থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছিল। ইসি জানিয়েছে, ভোটের ব্যালট অবশ্যই ভোটের দিন বিকেল ৪:৩০টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। সময়মতো না পৌঁছালে সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম এবং প্রতীক উভয়ই থাকবে।

দেশে ও দেশের বাইরে মোট ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন, যার অর্ধেক দেশভিত্তিক।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

মানবকণ্ঠ/আরআই