অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এই তালিকায় যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের সম্পদ বিবরণীও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আসিফ মাহমুদের সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি। তবে ২০২৪-২০২৫ অর্থবছরে তাঁর আর্থিক সম্পদ ১৪ লাখ ২৪ হাজার ৭১৪ টাকা, আর অ-আর্থিক সম্পদ ১ লাখ ১০ হাজার টাকা। এতে মোট সম্পদ দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকায়।
উপদেষ্টা থাকাকালীন সময়ে বাংলাদেশের বাইরে তাঁর কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ২৮ হাজার ৬৬৯ টাকা হিসেবে দেখানো হয়েছে। সম্পদ বিবরণীতে কোনো মন্তব্য করা হয়নি। শুধু উল্লেখ করা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে তাঁর TIN (ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার) ছিল না।
মানবকণ্ঠ/আরআই




Comments