সাংবাদিকদের ন্যায্য সমস্যা ও দাবিদাওয়া সমাধান ছাড়া গণমাধ্যমের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।
প্রেসক্লাব পরিদর্শনের সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সাংবাদিকদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে সমস্যাগুলোর সমাধানে কাজ করবে।
মানবকণ্ঠ/আরআই




Comments