Image description

সরকার ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। এছাড়া কমিটির ১৪ জন সদস্য রয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী

উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

উপদেষ্টা মাহ্‌দী আমিন

উপদেষ্টা রেহান আসিফ আসাদ

মন্ত্রিপরিষদ সচিব

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব

অর্থ বিভাগের সচিব

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব

স্থানীয় সরকার বিভাগের সচিব

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন। কমিটি ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষে ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দেবে।

কমিটির কার্যপরিধি:

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য উপযুক্ত ডিজাইন প্রণয়ন

সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়ন

প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি বিভাগের প্রতিটিতে ১টি করে উপজেলায় ফ্যামিলি কার্ড প্রবর্তন

নারীদের জন্য বিদ্যমান অন্যান্য কর্মসূচি ব্যবহারযোগ্য কিনা তা পর্যালোচনা

সুবিধাভোগীদের ডাটাবেজ প্রণয়নের জন্য জাতীয় পরিচয়পত্র ও National Household Database সংযোগ করে ডিজিটাল MIS প্রণয়নের সুপারিশ

মানবকণ্ঠ/আরআই