পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। টিকিট বিক্রি চলবে ৯ মার্চ পর্যন্ত। এবারের ঈদযাত্রায় নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেনও চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রয় হবে অনলাইনে।
টিকিট বিক্রির সময়সূচি (আগ্রিম):
৩ মার্চ – ১৩ মার্চের টিকিট
৪ মার্চ – ১৪ মার্চের টিকিট
৫ মার্চ – ১৫ মার্চের টিকিট
৬ মার্চ – ১৬ মার্চের টিকিট
৭ মার্চ – ১৭ মার্চের টিকিট
৮ মার্চ – ১৮ মার্চের টিকিট
৯ মার্চ – ১৯ মার্চের টিকিট
ফিরতি ট্রেনের টিকিট বিক্রি:
১৩ মার্চ – ২৩ মার্চের টিকিট
১৪ মার্চ – ২৪ মার্চের টিকিট
১৫ মার্চ – ২৫ মার্চের টিকিট
১৬ মার্চ – ২৬ মার্চের টিকিট
১৭ মার্চ – ২৭ মার্চের টিকিট
১৮ মার্চ – ২৮ মার্চের টিকিট
১৯ মার্চ – ২৯ মার্চের টিকিট
মানবকণ্ঠ/আরআই




Comments