ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। তবে এপ্রিল মাসেই চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে আরও একটি দীর্ঘ ছুটির হাতছানি। ক্যালেন্ডারের হিসাব বলছে, মাত্র দুই দিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই টানা পাঁচ দিনের অবকাশ যাপনের সুযোগ পেতে পারেন তারা।
পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সারাদেশে সরকারি ছুটি থাকবে। এর ঠিক পরেই ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) নিয়মিত অফিস সময়। এরপর ১৭ ও ১৮ এপ্রিল (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
এমন পরিস্থিতিতে কোনো চাকরিজীবী যদি মাঝখানের ওই দুই দিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারেন, তবে পহেলা বৈশাখের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের একটি লম্বা ছুটি উপভোগ করতে পারবেন।
সংশ্লিষ্টরা বলছেন, যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যেতে পারেননি বা পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেননি, তাদের জন্য এপ্রিলের এই সম্ভাব্য ছুটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে। বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলোতে এই সময়ে ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে গত সপ্তাহেই অফিস-আদালত পূর্ণোদ্যমে চালু হয়েছে। তবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আবারও উৎসবের আমেজ শুরু হতে যাচ্ছে দেশজুড়ে।
মানবকণ্ঠ/ডিআর




Comments