বছরের শেষেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী
চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল পুরোদমে চালু হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বিমানের যাত্রী ভোগান্তি নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন। বিমানের অভ্যন্তরে চলা দুর্নীতি কঠোরভাবে দমনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সরকারের প্রধান লক্ষ্য।
পর্যটন খাতের পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
দেশের মানুষ যাতে ভারতের দার্জিলিং বা অন্য দেশে না গিয়ে দেশেই উন্নত পর্যটন সেবা পায়, সেই লক্ষ্যে কাজ করছে সরকার।
মানবকণ্ঠ/আরআই




Comments