প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’ (Rosatom)-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন। একই সঙ্গে পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রোসাটমের উচ্চপদস্থ প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।




Comments