দেশজুড়ে বৃষ্টিপাতের প্রভাবে বিদ্যুতের চাহিদা কমে আসায় গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সারাদেশে কোনো লোডশেডিং হয়নি। বিদ্যুৎ ঘাটতি না থাকায় গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচণ্ড দাবদাহের কারণে গত কয়েক দিন দেশে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য আসায় মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং করার প্রয়োজন হয়নি।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যা বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments