সারাদেশে গত মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) কোথাও কোনো লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। টানা দুই দিন বিদ্যুতের চাহিদার বিপরীতে শতভাগ উৎপাদন সম্ভব হওয়ায় এই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, গত ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট। ওই দিন ঠিক সমপরিমাণ অর্থাৎ ১২ হাজার ১৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যার ফলে কোনো লোডশেডিংয়ের প্রয়োজন পড়েনি।
পরের দিন ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা কিছুটা কমে ১০ হাজার ৬১২ মেগাওয়াটে দাঁড়ায়। এদিনও চাহিদার পুরোটা উৎপাদন করা সম্ভব হয়। ফলে টানা দুই দিন দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা গেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। গরমের মৌসুমে লোডশেডিং না থাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments