Image description

দেশে হাম ও এর উপসর্গের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৩৭৭ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে মৃত ২ জনই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মানবকণ্ঠ/আরআই