Image description

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা শহরমুখী শাহআলী সুপার নামের একটি যাত্রীবাহী বাস রতনপুর এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এ সময় আরও একজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।