Image description

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে ফিরে আসার ঘটনাকে ‘তাৎক্ষণিক প্রতিবাদ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিমানবন্দরে আটকে রাখার খবর সঠিক নয়, তবে পরিস্থিতির কারণে তিনি দেশে ফিরে আসেন।

এর আগে তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) এক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে রওনা দেন। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন এবং প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর ভারতে প্রবেশ না করেই ঢাকায় ফিরে আসেন।

ঘটনাটি ঘিরে কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। এরপর বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে অসন্তোষ জানায়।

তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ হিসেবেই গ্রহণ করেছেন। তবে বিমানবন্দরে আটকে রাখা হয়েছে—এ ধরনের বক্তব্য সঠিক নয় বলেও তিনি দাবি করেন।

মানবকণ্ঠ/আরআই