Image description

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ৯৬৬ জন এবং নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত দেশে মোট ৮৮ হাজার ৮৯৫ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১০ হাজার ৬৩৪ জনের হাম নিশ্চিত হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মানবকণ্ঠ/আরআই