নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি পর্যালোচনা করছে বাংলাদেশ। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির পরিধি আরও বাড়াতে এই মেগা প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
সোমবার (২৩ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য ফাহিমা নাসরিনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই তথ্য জানান।
মন্ত্রী সংসদে জানান, বাংলাদেশ বর্তমানে জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করছে। ভবিষ্যতে এই আমদানির সক্ষমতা আরও বাড়াতে উভয় দেশ যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাই করছে।
ইকবাল হাসান মাহমুদ আরও উল্লেখ করেন, ভবিষ্যতে আঞ্চলিক জলবিদ্যুৎ খাতে যদি কোনো আইনি কাঠামো বা ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, তবে সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments