Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়।

চুক্তিতে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে স্বাক্ষর করেন দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইসিং। দুই দলের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। উল্লেখ্য, দুই দলের রাজনৈতিক ইতিহাসে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক।

মানবকণ্ঠ/আরআই