বিদেশিদের বাংলাদেশে আগমন-প্রস্থান আরও সহজ ও সুশৃঙ্খল করতে ২০০৬ সালের ভিসানীতি সংশোধন করে নতুন ভিসা পলিসি-২০২৬ প্রণয়ন করছে সরকার।
বৃহস্পতিবার (০২ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নীতির খসড়া উপস্থাপন করা হয়। এটি পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন নীতির লক্ষ্য বিদেশি বিনিয়োগ, ব্যবসা, দক্ষ মানবসম্পদ ও পর্যটন আকৃষ্ট করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং আধুনিক, সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলা। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।




Comments