পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে প্রত্যাহার করা হয়েছে। গত ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে। আজ রোববার বিকেলে প্রত্যাহারের বিষয়টি জানাজানি হয়।
এর আগে, গত ২৯ জুন রেহানা বেগম উর্মি নামে এক নারী ইউএনও কার্যালয়ের সামনে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ইউএনও তার কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। চাকরি না হওয়ায় তিনি প্রকাশ্যে টাকা ফেরতের দাবিও জানান। পরে একই অভিযোগে জেলা প্রশাসকের কাছেও লিখিত আবেদন করেন।
এদিকে, অভিযোগের পর রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলাও করা হয়। মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়। এরপর থেকে মামলার অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করতে তৎপরতার কথা জানায় পুলিশ।
এ ব্যাপারে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, ‘আমি বিষয়টি গত শুক্রবার জানতে পেরেছি। আমাকে যদি চলে যেতে বলা হয়, তাহলে আমি চলে যাবো।’




Comments